সেকেন্ডারি স্টপিং ভলিউম


সেকেন্ডারি স্টপিং ভলিউম কী?

  • এটি আসল স্টপিং ভলিউম এর ছোট সংস্করণ
  • সাধারনত মার্ক আপ ফেজে, যখন দাম আগেই একটি আপট্রেন্ডে আছে, তখন সাময়িক কারেকশন / পুলব্যাক হয়।
  • সেই কারেকশনের সময় হঠাৎ অস্বাভাবিক বেশি ভলিউম হয় এবং প্রাইস নিচ থেকে আবার টেনে তোলে।
  • এর মানে:
    • ছোটখাট প্যানিক সেল বা প্রফিট বুকিং হয়েছে,
    • কিন্তু স্মার্ট মানি/ইনিস্টিটিউশন সাপোর্টে শেয়ার এবজর্ব করেছে

বৈশিষ্ট্যঃ

  1. ট্রেন্ড কনটেক্সটঃ এটি ঘটে আপট্রেন্ডের মাঝপথে কারেকশন চলাকালে।
  2. প্রাইস রিএকশনঃ কারেকশনের দিন বড় লওয়ার উইক রেখে প্রাইস সাপোর্ট থেকে ক্লোজ হয় অথবা এনগালফ করে।
  3. ভলিউমঃ ভলিউম তুলনামূলক বেশি—যা দেখায় যে প্যানিক সেল এবজর্ব হয়েছে বা প্রফিট বুকিং শেষ হয়েছে।
  4. মেসেজঃ প্রধান ট্রেন্ড এখনো চলমান এবং কারেকশন শেষ।

মনে রাখতে হবে যে-

  • সেকেন্ডারী স্টপিং ভলিউম = আপট্রেন্ড চলাকালে কারেকশন শেষের ইঙ্গিত।