স্টপিং ভলিউম


স্টপিং ভলিউম হলো ভলিউম–প্রাইস এনালাইসিস এর একটি গুরুত্বপূর্ণ ধারণা, যেটি সাধারণত একটি ডাউনট্রেন্ডের শেষ বা অন্ততপক্ষে বড় ধরনের সেলিং প্রেসার কমে আসছে সেই সিগন্যাল দেয়।

স্টপিং ভলিউমঃ

  • ডাউনট্রেন্ড চলাকালীন হঠাৎ করে অস্বাভাবিকভাবে বড় ভলিউম দেখা যায়।
  • সেই সময় প্রাইস হয়তো অনেক নিচে নেমে লম্বা লোয়ার শ্যাডো রেখে ক্লোজ হয় অথবা বড় ভলিউম দিয়ে এনগালফিং করে (মানে সাপোর্ট থেকে প্রাইস আবার টেনে তোলা হয়েছে)।
  • এর মানে হলো:
    • প্রচুর সেল অর্ডার এসেছিল,
    • কিন্তু বড় ক্রেতারা (স্মার্ট মানি / ইনিস্টিটিউশন) সেগুলো এবজর্ব করেছে (কিনেছে)।

মূল বৈশিষ্ট্য হলোঃ

  1. খুব বড়/হাই ভলিউমঃ স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি ভলিউম।
  2. প্রাইসের রিঅ্যাকশন:
    • দিন শেষে প্রাইস অনেকটা রিকভার করে,
    • লম্বা লোয়ার উইক রেখে যায় অথবে এনগালফ করে।
  3. ট্রেন্ডের সময়কালঃ এটি সাধারণত শক্তিশালী ডাউনট্রেন্ডের পর আসে।
  4. সিগন্যালঃ সেলিং শেষের দিকে, বড় প্লেয়াররা একুমুলেশন শুরু করছে।

মনে রাখতে হবে যে-

  • স্টপিং ভলিউম মানে রিভার্সাল নয়।
  • বরং এটি “সেলিং প্রেসার শেষ হচ্ছে, বটম তৈরি হতে পারে” এর প্রথম ক্লু।
  • পরবর্তী ক্যান্ডেল/ভলিউম কনফার্মেশন জরুরি (যেমন: কম ভলিউমে আর নিচে না নামা, বা পরবর্তীতে শক্তিশালী ক্যান্ডেল তৈরি হওয়া)।