স্মার্ট মানি ট্র্যাকিং চেকলিস্ট


ধাপ–১: চার্ট বিশ্লেষণ

  • যদি দাম দীর্ঘদিন সাইডওয়েতে ঘোরাফেরা করে
  • যদি হঠাৎ সাপোর্ট ভেঙে যায়/ রেজিস্ট্যান্স ভেদ করে
  • যদি বড় বুলিশ ক্যান্ডেল তৈরী হয়, বড় বেয়ারিশ ক্যান্ডেল তৈরী হয়

ধাপ–২: ভলিউম পর্যবেক্ষণ

  • দাম বাড়ছে এবং ভলিউমও একসাথে বাড়ছে। (বড় টাকা ঢুকছে)
  • দাম কমছে সাথে ভলিউমও অনেক বেশি। (বড় টাকা বের হচ্ছে)
  • কোনো অস্বাভাবিক ভলিউম স্পাইক দেখা যাচ্ছে। (হঠাৎ ইনস্টিটিউশনাল অ্যাকশন)

ধাপ–৩: প্রাইস অ্যাকশন চিহ্নিত করা

  • একুমুলেশন ফেজ: দাম নিচে ধরে রাখা হয়েছে এবং লোয়ার হাই ভাঙছে না।
  • মার্ক আপ ফেজ: হঠাৎ ব্রেকআউট দিয়ে দাম দ্রুত/জোরে বাড়ছে।
  • ডিস্ট্রিবিউশন ফেজ: দাম বারবার নতুন হাই করছে কিন্তু শক্তি পাচ্ছে না, বারবার সেল প্রেসার আসছে।
  • মার্ক ডাউন ফেজ: দাম দ্রুত /জোরে পড়ে যাচ্ছে।

ধাপ–৪: অর্ডার ফ্লো/অর্ডার বুক দেখা

  • বাই সাইডে বড় অর্ডার বসানো হচ্ছে কি? এর অর্থ বড়রা কিনছে।
  • ডিপ বাই অর্ডার দেখা যাচ্ছে? একটা বড় অর্ডার ভেঙে ছোট ছোট করে ঢুকছে।
  • সেল ওয়াল তৈরি হচ্ছে কি? এর অর্থ বড়রা বড়রা বের হচ্ছে।
  • ডিপ সেল অর্ডার দেখা যাচ্ছে? একটা বড় অর্ডার ভেঙে ছোট ছোট করে বের হচ্ছে।

ধাপ–৫: নিশ্চিত হওয়ার জন্য মিলিয়ে দেখা

  • চার্টে ব্রেকআউট / ব্রেকডাউন কি ভলিউম দ্বারা কনফার্ম হচ্ছে?
  • প্রাইস অ্যাকশন কি একুমুলেশন/ডিস্ট্রিবিউশন এর মতো আচরণ করছে?
  • বড় অর্ডার বা অস্বাভাবিক অর্ডার ফ্লো দেখা যাচ্ছে?

গোল্ডেন রুল -

  • দাম উঠছে + ভলিউম বাড়ছে → বড় টাকা ঢুকছে।
  • দাম পড়ছে + ভলিউম বাড়ছে → বড় টাকা বের হচ্ছে।
  • দাম শান্ত + ভলিউম অস্বাভাবিকভাবে বাড়ছে → একুমুলেশন/ডিস্ট্রিবিউশন চলছে।

এই চেকলিস্ট যদি আপনি প্রতিবার ট্রেডের আগে ব্যবহার করেন, তাহলে ধীরে ধীরে “স্মার্ট মানি” কোথায় যাচ্ছে তা ধরতে পারবেন।