ব্রেক আউট এন্ড মার্ক আপ


ব্রেক আউট এবং মার্ক আপ আসলে একই প্রক্রিয়ার দুটি ধাপ, যেখানে মেকার দামকে রেঞ্জ থেকে বের করে নিয়ে যায় এবং পরে বড় ট্রেন্ড তৈরি করে।

ব্রেক আউট

দীর্ঘ একুমুলেশনের পরে যখন দাম রেজিস্ট্যান্স লেভেল ভেঙে ওপরে উঠে যায়, তাকে বলা হয় ব্রেক আউট। এটি সাধারণত ঘটে তখনই যখন:

  1. সাপ্লাই ডাই হয়ে যায় কারণ বিক্রেতা কমে যায়।
  2. তারপর হঠাত ভলিউম বেড়ে যায় → মেকার দাম বাড়িয়ে শেয়ার কিনে আরো একুমুলেট করে।

ব্রেক আউট হলো আসল মার্ক আপ ফেজের সূচনাবিন্দু।

মার্ক আপঃ

ব্রেক আউটের পর দাম যখন ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে চলে যায়, সেই পুরো সময়কালকে বলা হয় মার্ক আপ ফেজ। এখানে নতুন নতুন হাই তৈরী হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো-

  • ব্রেক আউট সঠিকভাবে চিনতে পারলেআগেভাগে ট্রেন্ডে ঢোকা যায়।
  • মার্ক আপে ঢুকলে বড় মুভ ধরার সুযোগ হয়।
  • ব্রেক আউট সবসময় ভলিউম দিয়ে কনফার্ম করতে হবে, কারণ ভলিউম ছাড়া ব্রেক আউট অনেক সময় ফলস হয়।