মার্কআপ প্রিপারেশন


মার্কআপ প্রিপারেশন আসলে Wyckoff / VPA (Volume Price Analysis)-এর ভাষায় সেই সময়কাল যখন বড় প্লেয়াররা দাম বাড়ানোর আগে চুপচাপ প্রস্তুতি নেয়। এটা হলো একুমুলেশনের শেষ ধাপ, যেখান থেকে আসল মার্ক আপ ফেজ (উর্ধ্বমুখী ট্রেন্ড) শুরু হয়।

মার্কআপ প্রিপারেশনঃ

একুমুলেশন পর্যায়ে মেকার ধীরে ধীরে শেয়ার জমায়। যখন তারা পর্যাপ্ত শেয়ার সংগ্রহ করে ফেলে এবং দুর্বল হাত/রিটেইল ট্রেডার বের হয়ে যায়, তখন শুরু হয় মার্কআপ প্রিপারেশন। এখানে মূল লক্ষ্য হলো দামকে উপরে নিয়ে যাওয়ার মঞ্চ তৈরি করা।

মার্কআপ প্রিপারেশন চেনার উপায়ঃ

  1. ভলিউম প্যাটার্ণঃ
    • সেল প্রেসার কমে আসে,
    • সাপ্লাই ভলিউম ড্রাই হয়ে যায়,
    • মাঝে মাঝে হঠাৎ বড় ভলিউমে লো থেকে রিকভার হয়।
  2. প্রাইস বিহেভিয়ারঃ
    • প্রাইস একটি রেঞ্জে কনসোলিডেট করে।
    • রেঞ্জের লো ভাঙলেও দ্রুত রিকভার করে → শেক আউট/বেয়ার ট্র্যাপ 
    • রেঞ্জের হাই ভাঙতে শুরু করে → আসল মার্কআপ শুরু হয়।
  3. মেকারের অ্যাক্টিভিটি:
    • দুর্বল হাত বের করতে শেক আউট করে,
    • স্টপ লস হান্ট করে,
    • ধীরে ধীরে সাপ্লাই এবজর্ব করে ফেলে
    • সাপ্লাই ড্রাই করে ফেলে
    • ধীরে ধীরে বাই প্রেসার তৈরী করে
    • অবশেষে উচ্চ ভলিউমে রেঞ্জ ব্রেক আউট করে

মনে রাখতে হবে যে -

মার্কআপ প্রিপারেশন হলো বড় প্লেয়ারদের খেলা, যেখানে তারা দাম বাড়ানোর আগেই দুর্বল বিনিয়োগকারীদের বের করে দিয়ে, সাপ্লাই এবজর্ব করে নেয়। এরপর দাম দ্রুত উপরের দিকে ছুটে যায়।