ডিস্ট্রিবিউশনের ৫টি ধাপ

 

Wyckoff Method এ Distribution-এর জন্যও আলাদা schematic আছে, যা Accumulation-এর মতোই Phase A থেকে Phase E পর্যন্ত ধাপে ধাপে সাজানো। তবে এখানে মূল উদ্দেশ্য স্মার্ট মানি বিক্রি করে বাজার থেকে বের হওয়া

Wyckoff Distribution Phases

Phase A – আপ ট্রেন্ড থেমে যায়

  • দাম দীর্ঘ সময় ধরে বাড়ছে → এখন উপরে ওঠা বন্ধ হচ্ছে।
  • বড় ক্রেতারা (স্মার্ট মানি) বিক্রি শুরু করে।
  • সাপ্লয়াই (বিক্রেতা) আসতে শুরু করে, ডিমান্ড/চাহিদা কমে যায়।

Phase B – বিক্রি শুরু হয়

  • দাম রেঞ্জ-বাউন্ডে ওঠা-নামা করে।
  • মূলত বড় ফান্ডগুলো বিক্রি ধীরে ধীরে করে
  • চার্টে সাইডওয়ে কনসলিডেশন দেখা যায়।

Phase C – আপ থার্স্ট / বিয়ার ট্র্যাপ

  • হঠাৎ দাম রেঞ্জের উপরে যায় (ফলস ব্রেকআউট বা আপ থার্স্ট)।
  • রিটেইলাররা দেখে দাম বাড়ছে → কিনে ফেলে।
  • স্মার্ট মানি তখন বিক্রি করে লাভ বের করে নেয়।

Phase D – ডিস্ট্রিবিউশন চলে

  • দাম রেঞ্জের নিচের দিকে আসতে শুরু করে।
  • লওয়ার হাই ও লওয়ার লো তৈরী হয়।
  • আরও কিছু ছোট ট্রেডার ফাঁদে পড়ে।

Phase E – মার্ক ডাউন / ডাউন ট্রেন্ড শুরু

  • দাম অবশেষে রেঞ্জ ভেঙে নিচে নামে।
  • নতুন ডাউনট্রেন্ড শুরু হয়।
  • যারা লেট এন্ট্রি করেছিল তারা ক্ষতির মুখে পড়ে।

সংক্ষেপে ফ্লো:

Phase A (আপ ট্রেন্ড থামে) → Phase B (স্মার্ট মানি বিক্রি শুরু করে) → Phase C (আপ থার্স্ট / বেয়ার ট্রাপ তৈরী) → Phase D (ডিস্ট্রিবিউশন চলে) → Phase E (ডাউন ট্রেন্ড / মার্ক ডাউন শুরু)