অনেক সময় মেকার বা স্মার্ট মানি (বড় ফান্ড/ইনিস্টিটিউশনাল ট্রেডাররা) চার্টে তাদের উপস্থিতি রেখে যায়, সেটা বোঝা যায় কোনো ইন্ডিকেটর ব্যবহার না করেও — শুধু প্রাইস অ্যাকশন + ভলিউম অবজারভেশন দিয়ে।
মেকার আছে কিনা বোঝার উপায়- (ইন্ডিকেটর ব্যবহার না করেই)
1. হঠাৎ ভলিউম বৃদ্ধি
- দীর্ঘ সময় নীরব থাকার পর হঠাৎ ভলিউম বাড়তে শুরু করা।
- দাম খুব বেশি না নড়লেও লেনদেনের পরিমাণ বেড়ে গেলে বুঝবেন কিছু হচ্ছে।

2. একুমুলেশন জোন
- শেয়ার দীর্ঘ সময় ধরে ছোট রেঞ্জে ঘুরতে থাকে (Sideways)।
- দাম খুব নিচে পড়ে না, আবার খুব ওপরে ওঠেও না।
- এর মানে হচ্ছে কেউ নিচ থেকে ধীরে ধীরে শেয়ার কিনে একুমুলেশন করছে ।


3. ফলস বেক-আউট / শেক আউট
- দাম হঠাৎ নিচে নামিয়ে আবার দ্রুত তুলে আনে।
- এর মানে মেকার দুর্বল হাত/ দুর্বল ট্রেডারদের বের করে দিচ্ছে, যেন সস্তায় শেয়ার উপরে তুলতে পারে।

4. হঠাত গ্যাপ আপ/ডাউন ওপেনিং
- হঠাৎ করে কোনো খবর ছাড়াই উপরে গ্যাপ আপ হওয়া বা নিচে গ্যাপ ডাউন হওয়া।
- মেকাররা খবর ছাড়াই মুভমেন্ট তৈরি করতে পারে।

5. সাপোর্ট এর কাছে শক্ত অবস্থান
- শেয়ার যখন সাপোর্টে আসে, তখন প্রচুর ক্রেতা হঠাৎ দেখা দেয়।
- দাম আর সহজে ভাঙে না, বারবার বাউন্স করে।
- এর মানে কেউ শেয়ার ধরে রাখতে চাচ্ছে।

6. হঠাট মুল্য বৃদ্ধি + কন্ট্রোল
- মেকাররা হঠাৎ দাম বাড়িয়ে দেয়, তারপর আবার নিয়ন্ত্রণ করে একটা রেঞ্জে ধরে রাখে।
- এভাবে ধাপে ধাপে শেয়ারকে “উঠিয়ে নেওয়া” হয়।

7. নিউজ - প্রাইস
- খারাপ নিউজ আসার পরও শেয়ার বেশি পড়ে না।
- আবার ভালো নিউজে হঠাৎ খুব বেশি না বাড়লেও পরে আস্তে আস্তে বাড়তে থাকে।
- এর মানে দাম “ম্যানিপুলেটেড” হচ্ছে।
8. ক্যান্ডেল সিগনাল
- বারবার লম্বা লেজ নিচের দিকে, মানে নিচে নামালে সাথেসাথে কেউ কিনছে।
- আবার লম্বা লেজ নিচের দিকে, মানে উপরে উঠলে সাথে সাথে বড় কেউ বিক্রি করছে।

মোটকথা হলো-
মেকারদের বোঝা যায় প্রাইস-ভলিউম বিহেভিয়ার দেখে।
শেয়ার যদি সাইডওয়ে জোনে থেকে হঠাৎ ভলিউম বাড়ায়, সাপোর্টে দাঁড়িয়ে যায়, আর খারাপ নিউজেও ভাঙে না → তবে বুঝবেন মেকার সক্রিয়।