মেকার বের হয়ে যাচ্ছে কিনা বোঝায় উপায়

 

মেকার বের হয়ে যাচ্ছে কিনা বোঝায় উপায়-

  1. উচ্চ ভলিউমে ধীরে ধীরে দাম না বাড়া
    • দাম খুব কম বাড়ছে, কিন্তু ভলিউম বেশি → এটা ইঙ্গিত দেয় যে মেকার বিক্রি করছে আর রিটেইল বিনিয়োগকারী কিনছে।
  2. চার্টে হায়ার লো তৈরি হওয়া
    • একসময় শেয়ার প্রতিবার আগের চেয়ে কম দামে থেমে যাচ্ছে।
    • মানে হলো, মেকাররা আর তেমন আগ্রহী নয়, ধাপে ধাপে বের হয়ে যাচ্ছে।
  3. হঠাৎ করে বড় সেল অর্ডার ভেসে ওঠা
    • অর্ডারবুকে দেখবে—বড় সেল অর্ডার এসে রেস্ট করছে।
    • এগুলো সাধারণত রিটেইলকে ভয় দেখানোর জন্য, কিন্তু আসলে তারা ধীরে ধীরে বিক্রি ক্লিয়ার করে দিচ্ছে।
  4. বারবার গ্যাপ ডাউন / বিকেলে বিক্রির চাপ তৈরি হওয়া
    • সকালে দাম কৃত্রিমভাবে ধরে রাখে,
    • দুপুর/বিকেলের দিকে হঠাৎ সেল চাপ → ইঙ্গিত মেকার শেয়ার বিক্রি করছে।
  5. ভলিউম স্পাইক শুধু পতনের দিনে হওয়া
    • দামের পতনের দিনে হঠাৎ ভলিউম বেড়ে যাওয়া মানে → বড় হোল্ডার বিক্রি করছে।
    • আর দামের বাড়ার দিনে ভলিউম কম → রিটেইলের জোরে ছোট্ট পাম্প।
  6. সাপোর্ট বারবার শক্ত বাউন্স আসে না
    • শেয়ার বারবার সাপোর্ট টাচ করছে এবং ভলিউমে ব্রেক করছে।
    • মানে মেকার আর সাপোর্ট দিচ্ছে না।
  7. নিউজের মধ্যে দাম বাড়ে, কিন্তু দাম ধরে না রাখা
    • কোম্পানির ভালো খবর বের হয়, দাম একদিন উঠে, পরদিনেই ভেঙে পড়ে।
    • এটা মেকারের শেষ ধাপ → নিজুজ ব্যবহার করে বের হয়ে যায়।

মোট কথা হলো -
মেকার বের হওয়ার সময় দামের গতি দুর্বল হয়, সাপোর্ট টেকে না, ভলিউম পতনের দিনে বেশি দেখা যায়, আর সাপোর্টগুলো ভেংগে যায়।