Wyckoff ম্যাথড


Wyckoff মেথড হলো মার্কেটের স্মার্ট মানি (ইনিস্টিটিউশনাল ট্রেডার, বড় ফান্ড, মার্কেট মেকার) কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য তৈরি একটি প্রমাণিত পদ্ধতি। রিচার্ড ডি. Wyckoff এই মেথড তৈরি করেছিলেন।

Wyckoff মেথড এর মূল ধারণা হলো -

১. মার্কেট স্ট্রাকচার (একুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন)

  • বাজার সবসময় চক্রাকারে চলে:
    একুমুলেশন → মার্ক আপ → ডিস্ট্রিবিউশন → মার্ক ডাউন
  • একুমুলেশন = স্মার্ট মানি শেয়ার সংগ্রহ করে
  • মার্ক আপ = দাম বাড়তে শুরু করে
  • ডিস্ট্রিবিউশন = স্মার্ট মানি বিক্রি করে
  • মার্ক ডাউন = দাম পড়তে শুরু করে

২. মম্পোজিট ম্যান কনসেপ্ট

Wyckoff বলতেন, বাজারকে এমনভাবে দেখো যেন একজন কম্পোজিট ম্যান (একজন বড় ট্রেডার) সবকিছু নিয়ন্ত্রণ করছে।

  • নিচে নামালে রিটেইলাররা ভয় পেয়ে বিক্রি করবে → সে কিনবে।
  • উপরে তুললে রিটেইলাররা দৌড়ে কিনবে → সে বিক্রি করবে।

৩. প্রাইস ভলিউম সম্পর্ক

  • শুধুমাত্র প্রাইস দেখে নয়, ভলিউমসহ বিশ্লেষণ করতে হবে
  • বড় ভলিউমে যদি দাম বাড়ে তাহলে একুমুলেশন /মার্ক আপ
  • বড় ভলিউমে যদি দাম পড়ে তবে ডিস্ট্রিবিউশন /মার্ক ডাউন

৪. Wyckoff এর রুপরেখা

Wyckoff একুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন-এর আলাদা রুপরেখা (Phase A–E) আছে।

  • একুমুলেশনঃ ডাউনট্রেন্ড থেমে যায় → স্মার্ট মানি কিনে → শেষে ব্রেক আউট হয়.
  • ডিস্ট্রিবিউশনঃ আপট্রেন্ড থেমে যায় → স্মার্ট মানি বিক্রি করে → শেষে ব্রেক ডাউন হয়.

৫. Wyckoff এর ট্রেডিং রুলস

  • Rule 1: ল অফ ডিমান্ড এন্ড সাপ্লাই → সাপ্লাই বেশি হলে দাম পড়ে, ডিমান্ড বেশি হলে দাম বাড়ে।
  • Rule 2: ল অফ কজ এন্ড ইফেক্ট → যত বেশি একুমুলেশন হবে, তত বড় ব্রেক আউট হবে।
  • Rule 3: ল অফ ইফোর্ট এন্ড রেজাল্ট → ভলিউম আর প্রাইস মুভমেন্ট এর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

সহজভাবে ফ্লো:

একুমুলেশন (কেনা) → মার্ক আপ (দাম বাড়ানো) → ডিস্ট্রিবিউশন (বিক্রি) → মার্ক ডাউন (দাম কমানো)