Rule 1: Law of Supply and Demand
“সাপ্লাই বেশি হলে দাম পড়ে, ডিমান্ড বেশি হলে দাম বাড়ে।”
- যদি সাপ্লাই (বিক্রেতা) ডিমান এর চেয়ে বেশি হয় → দাম পড়ে।
- যদি ডিমান্ড (ক্রেতা) সাপ্লাই এর চেয়ে বেশি হয় → দাম বাড়ে।
- একুমুলেশন ফেজে স্মার্ট মানি সাপ্লাই এবজর্ব করে ফেলে (তারা ধীরে ধীরে কিনে নেয়)। ফলে বাজারে সাপ্লাই কমে যায়।
- সাপ্লাই কমে গেলে পরবর্তী সময়ে ডিমান্ড বেশি হলে → প্রাইস দ্রুত বাড়ে (মার্ক আপ ফেজ)।
Rule 2: Law of Cause and Effect
“যত বেশি একুমুলেশন হবে, তত বড় ব্রেক আউট হবে।”
- Cause = একুমুলেশন বা ডিস্ট্রিবিউশন।
- Effect = পরবর্তী বড় Trend (ব্রেক আউট/ ব্রেক ডাউন)।
- যদি অনেক দীর্ঘ একুমুলেশন ফেজ হয় তবে বড় মুভমেন্ট হবে।
- ছোট একুমুলেশন ফেজ হলে ছোট মুভমেন্ট হয়।
- অর্থাৎ, মার্কেট-এর রেঞ্জ বাউন্ড / সাইড ওয়েজ অংশটাই পরের ট্রেন্ড-এর জোয়ার।
Rule 3: Law of Effort and Result
“ভলিউম আর প্রাইস মুভমেন্টের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।”
- Effort = ভলিউম, Result = প্রাইসের পরিবর্তন।
- যদি ভলিউম বাড়ে কিন্তু দাম সামান্য বাড়ে → বোঝা যায় স্মার্ট মানি সাপ্লাই এবজর্ব করছে (একুমুলেশন)।
- যদি ভলিউম কম থাকে কিন্তু দাম দ্রুত বাড়ে → প্রাইসের বৃদ্ধি স্থায়ী নয়, কারণ ভলিউম নেই।
- ভাল ব্রেক আউট হয় যখন ভলিউম এবং প্রাইসের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ হয়।